India & World UpdatesHappeningsBreaking News
পুশ ব্যাক: বাংলাদেশকে কড়া বার্তা দিল্লির

ওয়েটুবরাক, ৮ মে : সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট। ক্ষমতায় এসেছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি। এই পরিপ্রেক্ষিত অনুপ্রবেশ নীতি নিয়ে ঢাকাকে স্পষ্ট বার্তা দিল নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়ে দিল, বাইরের দেশ থেকে এসে অবৈধ ভাবে ভারতে যাঁরা বাস করছেন, তাঁদের চিহ্নিত করা এবং নিজের দেশে ফেরত পাঠানোই ভারতের নীতি।
ভারতের অনুপ্রবেশ নীতি নিয়ে মুখ খুলেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তাঁর বক্তব্য ছিল, ক্ষমতার পালাবদলের পর পশ্চিমবঙ্গ থেকে যদি ‘পুশ ইন’ ঘটে, তবে ব্যবস্থা নেবে ঢাকা।



