Barak UpdatesHappeningsBreaking News

ডলুতে গ্রিন ফিল্ড এয়ারপোর্ট: ২৩ জুন‌ পরিবেশ বিষয়ক গণশুনানি

ওয়েটুবরাক, ১৪ জুন: এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া কাছাড় জেলার ডলুতে যে গ্রিন ফিল্ড এয়ারপোর্ট তথা সম্পূর্ণ নতুন একটি বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে, তাতে পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়বে, সে কথা মাথায় রেখে এর উপকারিতা ও ক্ষতিকর দিক নিয়ে এলাকাবাসী কী ভাবছেন, তা জানতে আগামী ২৩ জুন প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গণশুনানির আয়োজন করেছে। বেলা সাড়ে এগারোটায় এই গণশুনানি হবে হাতিছড়া পঞ্চায়েত এলাকার বনদুর্গা মন্দিরের সামনের মাঠে। আগে এই সভা প্রস্তাবিত বিমানবন্দরের জমিতে হওয়ার কথা ছিল। এখন কেন স্থান পরিবর্তন হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

প্রস্তাবিত বিমানবন্দরের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের এগজিকিউটিভ সামারিতে বলা হয়েছে, কুম্ভীরগ্রামে বিমানবন্দরটি আসলে বিমান বাহিনীর। সেখানে অসামরিক বিমান চালনার জন্য মাত্র ৭০.৬৬ একক জমি রয়েছে এয়ারপোর্ট অথরিটির। এখন সেখান থেকেই সপ্তাহে ৮০টি বিমান চলাচল করে। এ-৩২০ ধরনের বিমানেরও এখানে চাহিদা রয়েছে। কিন্তু জমি স্বল্পতার দরুন টার্মিনাল বিল্ডিং সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। তাই ডলুতে ৯৯৭.৪ একর জমির ওপর এই প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রস্তাবিত বিমানবন্দরের কাছাকাছি বসতি বললে দক্ষিণ পশ্চিমে অবস্থিত মুরলিধর গ্রান্ট। জাতীয় সড়ক দক্ষিণ দিকে ২৭ নং জাতীয় সড়ক এবং দক্ষিণ পশ্চিমে ৮.৩ কিঃমিঃ দূরে ৩৮ নং রাজ্য সড়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker