Barak UpdatesHappenings
বিলপারে বাজেয়াপ্ত ২৪ হাজার নেশার ট্যাবলেট, ধৃত ২Drugs tablet worth ₹ 60 lakh seized at Bilpar, 2 arrested

১৭ নভেম্বরঃ বিলপারে বাজেয়াপ্ত হল ২৪ হাজার নেশার ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে ২জনকে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রবিবার সকালে ডিএসপি (সদর) এ জে বরুয়ার নেতৃত্বে পুলিশ দল বিলপারে হানা দেয়। বাজেয়াপ্ত করে ১১৮ প্যাকেট ইয়াবা ট্যাবলেট। প্রতি প্যাকেটে ২০০টি করে ট্যাবলেট ছিল। ধৃতরা হল কিশান দাস ও রাজু দাস।
কিশান নিজেকে নির্দোষ বলে দাবি করে। তার কথায়, সে এ বছরেই উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এখন বিলপারে ভাড়া থেকে ললিত জৈন কমার্স কলেজে পড়ছে। রাজু সকালেই প্যাকেটগুলি নিয়ে তার ঘরে এসেছে। সে জানেও না, ওইসব প্যাকেটে কী রয়েছে। রাজু অবশ্য কোনও প্রশ্নেই মুখ খুলছে না।




