Barak UpdatesAnalyticsBreaking News
উত্তর করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই
ওয়ে টু বরাক, ৪ মে : উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে এ বার কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে জোরদার লড়াই। এই কেন্দ্রে বর্তমানে কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকলেও তাঁর ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বিজেপি। সপ্তম রাউন্ড গণনার শেষে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পেয়েছেন ৩৩,০২৫ ভোট। বিপরীতে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন ৩১,২০০ ভোট। উল্লেখ্য, এই আসনে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ।

