Barak Updates
রাহুল রায়ের বিরুদ্ধে হাইলাকান্দি থানায় এফআইআর

৩১ অক্টোবরঃ এআইসিসি সাধারণ সম্পাদক হরিশ রাওয়াতের সফরের ঠিক আগের রাতে মামলায় জড়ালেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক রাহুল রায়। জেলায় দলের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। একাংশ নেতা মুসলমান সম্প্রদায় থেকে জেলা সভাপতি মনোনয়নের দাবিতে আন্দোলনও করেছেন। এর রেশ কাটতে না কাটতেই রাহুলবাবুর গাড়ির ধাক্কায় বিক্ষুব্ধ গোষ্ঠীর একজনের জখম হওয়ার অভিযোগ ওঠে। এ নিয়েই বুধবার দুই পক্ষে কথা কাটাকাটি হয়। হঠাত বিবাদমান একদল কর্মীর দিকে রাহুল রায় পিস্তল তাক করেছেন বলে অভিযোগ। হই-হল্লা শুরু হয়ে যায় কংগ্রেস অফিসে। বিক্ষুব্ধরা তালা লাগিয়ে দেয় দলীয় কার্যালয়ের গেটে।
হাইলাকান্দি থানায় রাহুল রায়ের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। তাঁরা দ্রুত রাহুল রায়কে গ্রেফতারের জন্য দাবি তোলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত হবে। এর পরই পুলিশ সিদ্ধান্ত নেবে।
English text here


