India & World UpdatesHappeningsBreaking News

রামমন্দিরে চুরি: মোদির নীরবতা নিয়ে সুর চড়াল কংগ্রেস

ওয়েটুবরাক, ৫ জুলাই: অযোধ্যার রামমন্দিরে বিরাট অঙ্কের চুরি নিয়ে তাঁর মুখ থেকে টুঁ শব্দটিও শোনা যায়নি। এই অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার সুর চড়াল কংগ্রেস। দলের জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশের তোপ, ভোট চুরি, আসন চুরির পর এবার চাঁদা চুরি করছে বিজেপি।

রমেশ বলেন, “রামমন্দিরে চাঁদা চুরি হয়েছে এই নিয়ে কোনও সংশয় নেই। এই ইস্যুতে আরএসএস যে বিবৃতি দিয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক। তারা অন্যদের চরিত্রের সার্টিফিকেট দেয়, কিন্তু এবার অত্যন্ত জঘন্য একটা ঘটনাতে তাদেরই নাম জড়িয়েছে।” কংগ্রেস নেতার মতে, রামমন্দিরের কোটি কোটি টাকার অনুদান ইতিমধ্যেই একাধিক ব্যক্তির হাতে পাচার হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker