India & World UpdatesHappeningsBreaking News

রবীন্দ্র জাদেজার স্ত্রী গুজরাটের নতুন মন্ত্রী

ওয়েটুবরাক, ১৭ অক্টোবর: ঢেলে সাজানো হল গুজরাট মন্ত্রিসভা। শুক্রবারই নতুন মন্ত্রীরা শপথ নেন। নতুন মন্ত্রিসভায় চমক রিভাবা জাদেজা অর্থাৎ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। এছাড়াও ‘সংখ্যালঘু’ হর্ষ সাংভিকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। উল্লেখ্য, ভূপেন্দ্র প্যাটেলের মুখ্যমন্ত্রিত্বে এই প্রথমবার রদবদল হয়েছে গুজরাটের মন্ত্রিসভায়।

শুক্রবার সকালে গুজরাট বিজেপির তরফ থেকে নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, রুশিকেশ প্যাটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, রিভাবা জাদেজা, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাংভি এবং কানুভাই দেশাইদের মতো নাম। তবে এই মন্ত্রিসভায় অনেকেই এমন রয়েছেন যাঁরা আগেও গুজরাটের মন্ত্রিত্ব সামলেছেন।

মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্তে আরেক চমক হর্ষ সাংভি। জৈন সম্প্রদায়ের হর্ষ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবার তিনি ভূপেন্দ্রর ডেপুটি হলেন। জাত সমীকরণকে মাথায় রেখে পাতিদার, তফসিলি উপজাতি মুখকেও জায়গা দেওয়া হয়েছে গুজরাটের মন্ত্রিসভায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker