Barak UpdatesAnalyticsBreaking News
বুধ-বৃহস্পতিবারও কাছাড়ে বন্ধ স্কুল

ওয়ে টু বরাক, ৩ জুন : বরাক নদীর জল কমলেও সামগ্রিক বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এর প্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন আরও দুদিন স্কুল কলেজ বন্ধ থাকার নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার কাছাড় জেলার সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। এই নির্দেশের আওতায় সমস্ত সরকারি বেসরকারি স্কুল পড়বে।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যার পরিপ্রেক্ষিতে বহু এলাকার রাস্তাঘাট জলমগ্ন রয়েছে। এছাড়া অনেক স্কুল ভবনে বন্যার্তদের জন্য আশ্রয় শিবির খোলা হয়েছে। এ অবস্থায় স্কুলে পাঠদান অসুবিধার সৃষ্টি করবে। এর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে আদেশে উল্লেখ করা হয়েছে।



