Barak UpdatesAnalyticsBreaking News

উপাচার্য নিরঞ্জন রায়কে ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার সংবর্ধনা

ওয়ে টু বরাক, ৩ আগস্ট : ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার পক্ষ থেকে শনিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়কে সংবর্ধনা জানানো হয়েছে। পরিষদের বর্তমান সম্পাদক ও প্রাক্তন সম্পাদিকা যথাক্রমে শংকর সরকার এবং ডাঃ দর্শন পাটোয়া তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। উপাচার্যের নতুন দায়িত্বের এই যাত্রাপথে সাফল্য কামনা করে তাঁর হাতে স্মারক তুলে দেন পরিষদের সভাপতি আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কিংশুক অধিকারী।

উল্লেখ্য, অধ্যাপক নিরঞ্জন রায় ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম সভাপতি ছিলেন। এ দিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বরাক উপত্যকার বর্তমান শৈক্ষিক পরিবেশ নিয়ে সদস্যরা তাঁর সঙ্গে মতবিনিময় করেন। পরিষদের সদস্যরা তাঁর সাফল্য কামনা করেন ও আশা ব্যক্ত করেন, শিক্ষাক্ষেত্রে তাঁর দায়বদ্ধতা, নীতিনিষ্ঠ ভাবনা ও দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাভাবনার মাধ্যমে ভবিষ্যতে তিনি এই প্রতিষ্ঠানটিকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। এ দিনের অনুষ্ঠানে  সাফল্যের জন্য তাঁকে মিষ্টিমুখ করান পরিষদের পক্ষ থেকে অধ্যাপক ড. বিজন নাথ। এ দিনের অনুষ্ঠানে অন্যান্য সদস্য ও সদস্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তারা হলেন ড. দেবতোষ চক্রবর্তী, বিশ্বরাজ চক্রবর্তী, ইলা দাস, ড. নবেন্দু বনিক, ড. পিনাক দেব, ড. বিশ্বরঞ্জন রায়, ড. কল্যাণ দাস, ড. অমিত দাস, ড. বরুণজোতি চৌধুরী, দেবাঙ্ক চক্রবর্তী, নীহারেন্দু ধর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker