Barak UpdatesHappeningsBreaking News
জেলা প্রশাসনের বৈঠক, পোশাক বিতরণে গুণমান ও সময়নিষ্ঠায় গুরুত্ব দিলেন মৃদুল যাদব

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি: গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের হাতে পোশাক তুলে দেওয়ার ওপর গুরুত্ব দিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব। মঙ্গলবার তাঁর কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় যাদব বলেন, স্বচ্ছতার সঙ্গে কোনও ধরনের আপস করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) অন্তরা সেন, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক বহ্নিখা চেতিয়া এবং বিদ্যালয় পরিদর্শক গণেশ হরিজন। সভায় পোশাক সরবরাহকারী বিক্রেতাদের মানসম্মত এবং টেকসই পোশাক সরবরাহের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পোশাক সরবরাহ সম্পন্ন করার কথা স্পষ্টভাবে জানানো হয়, যাতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ের পোশাক হাতে পান।
শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



