Barak UpdatesHappeningsBreaking News
সুউচ্চ মণ্ডপ ও বর্ণমালা থিমে দর্শক টানছে অ্যাপোসলস্ ক্লাব
ওয়েটুবরাক, ২১ অক্টোবর: শিলচর মালুগ্রামের ‘দ্য অ্যাপোসলস্ ক্লাবে’র কালীপূজা এবারও দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ। এবছর ৩৫-তম বর্ষে অ্যাপোসলস্ ক্লাবের পুজো-থিম হচ্ছে বাংলা ভাষার ‘বর্ণমালা’। অ – অজগর, আ – আম ,ক – কালী ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় পুরো মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে।
সেই সঙ্গে আশির দশকে হারিয়ে যাওয়া নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডায়েলিং টেলিফোন, টর্চ লাইট, হ্যারিকেন, সাটার থাকা টিভি, টেপ রেকর্ড, রেডিও ইত্যাদি।
চটের সুউচ্চ মণ্ডপের পাশে আলোকসজ্জায় অযোধ্যার রামমন্দিরের প্রতিচ্ছবি দর্শকদের নজর কাড়ছে। ওই সূত্রে সোমবার রাতের জনস্রোতের পর মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোটা শহর ও শহরতলীর দর্শনার্থীরা মালুগ্রামমুখি।



