Barak UpdatesBreaking News
শিলচরে ট্রেন থেকে যুবকের মৃতদেহ উদ্ধারDead body of unidentified youth recovered from a train at Silchar

২৬ জুন : ফের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে শহরে। এ বার মৃতদেহটি পাওয়া গেছে একেবারে রেলের কামরাতেই। কামরার টয়লেটের ভেতরে পড়েছিল মৃতদেহটি। বয়স আনুমানিক ২৫।

রেলসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে শিলচর স্টেশনে পৌঁছে দুল্লভছড়ার ৫৫৬৮৭ নম্বরের ট্রেনটি। এরপর আরপিএফ ও জিআরপিএফ-এর জওয়ানরা কামরায় রুটিন তল্লাশি শুরু করেন। তখনই একটি কামরায় তল্লাশি চালাতে গিয়ে শৌচালয়ের ভেতরে এক যুবকের মৃতদেহ দেখতে পান।

তার মুখে ও শরীরে রক্তের দাগ ছিল। তারা সঙ্গে সঙ্গে রেলের আধিকারিক ও স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। তবে রাতে মৃতদেহটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতদেহটি অজ্ঞাত হওয়ায় এটি ৭২ ঘণ্টা মর্গে রাখা হবে। প্রসঙ্গত, মৃতদেহের পরণে রয়েছে লাল-সাদা রঙের চেক শার্ট, কালো প্যান্ট ও পায়ে কালো স্যু। এ ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে।



