Barak UpdatesHappeningsBreaking News

বাংলা ভাষা ডিপ্লোমা পাঠক্রমে ভর্তি

ওয়েটুবরাক, ৮ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন-এর তত্ত্বাবধানে পরিচালিত দূর-শিক্ষাকেন্দ্রের এক-বৎসরকালীন বাংলা ভাষা ডিপ্লোমা (ডিসিবিএল) পাঠক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ সম্পর্কিত বিজ্ঞপ্তি আগামী ২ আগস্ট তারিখে https://barakbanga.in ওয়েবসাইটে প্রকাশিত হবে। ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন আগামী ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত চালু থাকবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনাবলী এবং পরবর্তী আপডেট জানতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের ওয়েবসাইট https://barakbanga.in-এ নজর রাখার জন্য দূরশিক্ষা কেন্দ্র থেকে বলা হয়েছে। প্রসঙ্গত, ওই রেজিস্ট্রেশন সূত্রেই হবে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। কেবল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তির সুযোগ পাবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker