Barak UpdatesAnalyticsBreaking News
পাকিস্তানকে সমর্থন ! অসমে গ্রেফতার ৩৬

গুয়াহাটি, ১ মে ঃ পাকিস্তানকে সমর্থন করে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন রাজ্যের ৩৬ জন। এর মধ্যে সব থেকে বেশি ৬ জনকে গ্রেফতার করা হয়েছে কাছাড় জেলায়। সংখ্যার হিসেবে দ্বিতীয় স্থানে শ্রীভূমি জেলা। এখানে গ্রেফতার হয়েছেন ৪ জন। হাইলাকান্দিতে আটক করা হয়েছে ২ জনকে। সব মিলিয়ে বরাক উপত্যকায় এ পর্যন্ত রাষ্ট্রবিরোধী অবস্থানের জন্য ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত এক পোস্ট করে যাবতীয় তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ দুজনকে আটক করা হয়েছে বঙাইগাও ও শ্রীভূমি জেলা থেকে। এই দুজন হলেন নজিবুল ইসলাম ও সানাজ হোসেন। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারতে বসবাস করেও পাকিস্তানের পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অসম সরকার। পাকিস্তানকে সমর্থন করার অভিযোগে গ্রেফতার করার তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতের মাটিতে বসবাস করে পাকিস্তানকে সমর্থন করা বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে এই অভিযানের অধীনে এ পর্যন্ত ৩৬ জনকে জেলে পাঠানো হয়েছে। দেশ বিরোধীদের শনাক্ত করার জন্য পুলিশ সব মাধ্যমকে কঠোরভাবে খতিয়ে দেখছে।

