NE UpdatesHappeningsBreaking News
ভূ-কম্পে কেঁপে উঠল মণিপুর, তীব্রতা ৩.৬Earthquake measuring 3.6 rocks Manipur

২২ মে : ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার ভোররাত ৩.২৬ মিনিট নাগাদ হালকা তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় মণিপুরের উখরুলের ৪৩ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬, কম্পাঙ্ক অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোররাত ৩.২৬ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মণিপুরের উখরুলের ৪৩ কিলোমিটার পূর্বে। মৃদু ভুকম্পনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে হালকা তীব্রতার কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।




