Barak UpdatesAnalyticsBreaking News

দেশের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির জন্য বাতিল এসো বলি বর্ষবরণ অনুষ্ঠান

ওয়ে টু বরাক, ৯ মে : বর্তমান দেশের যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ মে শিলচর বঙ্গভবনে অনুষ্ঠেয় ‘এসো বলি বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠান বাতিল করে দিলেন বরাকের কথাশিল্প সংস্থা এসো বলি – র সদস্যরা। উল্লেখ্য, প্রতি বছরই সংস্থার এই জনপ্রিয় অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই।

এসো বলি-র সভাপতি সব্যসাচী রুদ্র গুপ্ত জানিয়েছেন, বর্তমানে দেশের সুরক্ষা ও সার্বভৌমত্বর জন্য যেখানে দেশের সেনা-জওয়ানরা লড়াই করছেন। সারা দেশ উদ্বেগের মধ্যে দিন গুণছে, সেখানে এরকম অনুষ্ঠান আয়োজনে বিবেকে বাঁধছে। পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মাও আসামে আগামী ১০ মে থেকে অনুষ্ঠেয় সকল বিহু অনুষ্ঠানের ইতি টানার জন্য বিহু সম্মেলন আয়োজক কমিটিগুলির প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রহ্মপুত্র উপত্যকায় বিহু এবং বরাক উপত্যকায় বর্ষবরণ একই উৎসবের এপিঠ-ওপিঠ। মূল উদ্দেশ্য বা অনুভব তো একই, এই মুহূর্তে দেশের একতা ও অখণ্ডতার স্বার্থে নিজেরা এক থাকা,দেশের সেনা-জওয়ানদের মনোবল বাড়াতে একজোট হওয়া। তাই সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এসো বলি তাদের অনুষ্ঠান আয়োজন করবে বলে জানিয়েছেন সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker