India & World UpdatesHappeningsBreaking News

দেশের পাসপোর্টে নিজের ছবি ছাপালেন ট্রাম্প

ওয়েটুবরাক, ২৯ জুন : দেশের পাসপোর্টে নিজের ছবি ছাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে তিনি নয়া পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘আমেরিকার নতুন পাসপোর্ট।’ ছবিতে আরও লেখা রয়েছে- ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’ ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তাঁর স্বাক্ষরও রয়েছে। তাঁর ছবির পিছনে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম দেখানো হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটিও উল্লেখ রয়েছে। হোয়াইট হাউসও এই পাসপোর্ট প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে।

আগামী ৬ জুলাই থেকে এই স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। এই পাসপোর্ট কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যাবে এবং মজুত থাকা পর্যন্তই তা বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker