NE UpdatesHappeningsBreaking News
দক্ষতাই মনোনয়নের মাপকাঠি, বিধায়কদের সতর্ক করলেন হিমন্ত

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি: আগামী অক্টোবরেই তৈরি হবে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার প্যানেল। সমগ্র প্যানেলটাই দিল্লি পাঠানো হবে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী চূড়ান্ত করবে। এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধায়কদের সতর্ক করে দেন যে, প্যানেল ভুক্তি হোক বা চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া, উভয় ক্ষেত্রে দক্ষতাতেই গুরুত্ব দেওয়া হবে। তাই আগামী যে ছয়-আট মাস রয়েছে, ওই সময়ে সকল বিধায়ককে কাজে ঝাঁপিয়ে পড়তে পরামর্শ দেন তিনি।



