India & World UpdatesHappeningsBreaking News
তৃণমূল লণ্ডভণ্ড

ওয়েটুবরাক, ৯ জুন : তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। বিধানসভায় ইতিমধ্যেই দু’টুকরো হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে ৬০ বিধায়কের নতুন তৃণমূল ব্লক। এবার সংসদীয় দলেও ভাঙন স্পষ্ট । কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে জোট বাঁধছেন বিদ্রোহীরা, বেসুরো সাংসদরা। তাঁদের সাফ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা মানতে নারাজ তাঁরা। তাঁদের দ্বিতীয় লক্ষ্য, লোকসভার অন্দরে ঋতব্রত কায়দাতেই তৃণমূলেরই আর একটা নতুন ব্লক তৈরি।

ইতিমধ্যেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন জুন মালিয়া, দীপক অধিকারী ওরফে, ইউসুফ পাঠান, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্য়ায়ের, শত্রুঘ্ন সিনহার মতো সাংসদরা। অন্যদিকে মমতা-অভিষেকের পাশে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সামিরুল ইসলামের মতো রাজ্যসভার সাংসদরা। আছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সৌগত রায়রাও।
দোটানায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সাজদা আহমেদ, অরূপ চক্রবর্তী, বাপি হালদার, কালিপদ সোরেন, খলিলুর রহমানের মতো সাংসদরা।



