Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে পড়ুয়াদের উদ্যমী হওয়ার শলা

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: কাছাড় কলেজের বাণিজ্য বিভাগ ও ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল নামে এক স্টার্ট আপের যৌথ উদ্যোগে এবং টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, গুয়াহাটির সহযোগিতায় গত মঙ্গলবার একদিনব্যাপী  অঁতোপ্রেনারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাণিজ্য বিভাগের প্রধান  পারমিতা দাস। পরে কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ এবং প্রাক্তন অধ্যক্ষ রতন কুমার দাস অনুপ্রেরণামূলক বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী হওয়ার পথে এগিয়ে আসতে উৎসাহিত করেন। বিভাগের বাইরের শিক্ষক–শিক্ষিকাগণও এদিন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র, কাছাড়ের দুই এক্সটেনশন অফিসার দীপায়ন বোস ও অরবিন্দ সিংহ। তাঁরা শিক্ষার্থীদের উদ্যোগী হিসেবে গড়ে ওঠার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তৃতাকালে দীপায়ন বোস বিভিন্ন সরকারি প্রকল্পের কথা উল্লেখ করেন যা নবীন উদ্যোক্তাদের জন্য চালু হয়েছে। তিনি উপত্যকার তরুণ উদ্যোগীদের সাফল্যের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতার পথে উদ্বুদ্ধ করেন।

এছাড়া টিআরটিসি গুয়াহাটির প্রশিক্ষণ সমন্বয়ক  উজ্জ্বল নাথ ছাত্রছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি যুব সমাজের দক্ষতা বিকাশে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে উদ্যোগ গ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করেন।

কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক অঙ্কিতা ঘোষ ও নবারূপা ধর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker