Barak UpdatesHappeningsBreaking News

কৃষি যন্ত্রপাতির জন্যে কাছাড় কৃষি দফতরের আবেদন পত্র আহ্বান

ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারি: কৃষি বিভাগের অন্তর্গত এফএনএস-পালস, এনএমইও-ওস ইত্যাদি নানা প্রকল্পের আওতায় রেহাই মূল্যে বিভিন্ন যন্ত্রসামগ্রী বন্টনের জন্যে কাছাড় কৃষি দফতরের পক্ষ থেকে আবেদন পত্র আহ্বান করা হয়েছে। এতে জল বাহক পাইপ ৩৫ টাকা রানিং মিটার অথবা ৫০% রেহাই মূল্যে, ন্যাপসাক স্প্রেয়ার ৭৫০ টাকা অথবা ৫০% রেহাই মূল্যে, পাওয়ার স্প্রেয়ার (৮-১২ লিটার) ৩৮০০ টাকা অথবা ৫০% রেহাই মূল্যে প্রদান করা হবে। উপযুক্ত সংস্থান অথবা জমি থাকা কৃষকদের এইসব প্রকল্পে আবেদনের জন্য আবেদনপত্র সংশ্লিষ্ট এলাকার কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি সম্প্রসারণ সহায়ক ছাড়াও জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংকের একাউন্ট নম্বর, আধার নম্বর, দাগ-পাট্টা থাকা জমির নথি, মোবাইল নাম্বার দেওয়া বাঞ্ছনীয়। আবেদনপত্র সংশ্লিষ্ট আধিকারিক অথবা দফতরে দাখিলের শেষ তারিখ ৪ই মার্চ বলে বিভাগীয় তরফে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker