NE UpdatesHappeningsBreaking News

ডিব্রুগড়ে সুপারি কিলার লাগিয়ে ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী-কন্যা সহ আটক ৪

ডিব্রুগড়, ৩ আগস্ট : গত ২৫ জুলাই ডিব্রুগড় জেলার বরবরুয়া থানার অন্তর্গত লাহনগাঁও এলাকায় এক নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিজ বাসভবনের শোবার ঘরে খুন হন ব্যবসায়ী উত্তম গগৈ ওরফে ‘চেং কাই’। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বরবরুয়া পুলিশ জানিয়েছে, তদন্তে হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর ষড়যন্ত্র সামনে এসেছে। এই হত্যার সঙ্গে জড়িত থাকা অভিযোগে ইতিমধ্যেই উত্তম গগৈর স্ত্রী ববী গগৈ, নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা, কন্যার ঘনিষ্ঠ বন্ধু দীপজ্যোতি বুড়াগোহাঁই (জামিরা মটক গাঁও) ও গৌরাঙ্গ পাত্র (জামিরা পাত্র গাঁও) নামের দুই সুপারি কিলারকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তম গগৈকে খুন করার জন্য স্ত্রী ও কন্যা সুপারি কিলার নিয়োগ করেছিল। তাদের অর্থ ও স্বর্ণালঙ্কার দিয়ে এই কাজ করানো হয়। হত্যার পরে ঘটনাটিকে ডাকাতির রূপ দিতে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় এবং মূল্যবান সামগ্রী চুরি করা হয়। ঘটনার দিন উত্তম গগৈ বাড়িতে একা ছিলেন। সেই সুযোগেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রথমে এই ঘটনাকে ডাকাতি বলে অনুমান করা হলেও পুলিশের গভীর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর সত্য।

তবে ঠিক কী কারণে স্ত্রী ও কন্যা এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই খুনের আসল উদ্দেশ্য জানা যাবে। এই ঘটনা গোটা ডিব্রুগড় জেলায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। একজন সফল ব্যবসায়ী, যাকে তার নিজের পরিবারই হত্যার ষড়যন্ত্র করে খুন করেছে — এই ঘটনা পারিবারিক সম্পর্ক এবং সমাজের নৈতিকতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker