India & World UpdatesHappeningsBreaking News
চাকরির নামে টাকা নিলেই কড়া ব্যবস্থা, বার্তা সুকান্ত মজুমদারের

ওয়েটুবরাক, 29 জুনঃ রাজারহাট নিউ টাউনে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বলেন, ‘এ বার থেকে নিয়মিত চাকরির পরীক্ষা হবে। সেই পরীক্ষা হবে দুর্নীতিমুক্ত। কোনও বিজেপি নেতা চাকরি দেওয়ার নাম করে যদি টাকা চায়, তবে তাঁর নাম আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।’
তাঁর সংযোজন, ‘প্রধানমন্ত্রী তিন মাস অন্তর জব-ফেয়ার করছেন। প্রতি তিন মাস অন্তর কেন্দ্রীয় সরকারের ৫০-৬০ হাজার চাকরি দেওয়া হয়। এত চাকরি দেওয়া হলেও আজ পর্যন্ত একটাও অভিযোগ হয়নি। আগামিদিনে পশ্চিমবঙ্গে সেই মডেল চালু হতে চলেছে। এ বার থেকে পরীক্ষার পরে ওএমআর শিট আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। ফলে কারচুপি পুরোপুরি বন্ধ।’



