India & World UpdatesHappeningsBreaking News

চম্পতের ইস্তফা গ্রহণ করল ট্রাস্ট, উত্তরসূরি বজরং বাগড়া

ওয়েটুবরাক, ৭ জুলাই: রামমন্দিরে প্রণামী চুরির  বিতর্কের মধ্যে সোমবার প্রথম বৈঠক করল অযোধ্যার ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। সেখানে পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের ইস্তফা আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয়। সেই সঙ্গে চম্পতের স্থলাভিষিক্ত করা হয় বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক বজরং বাগড়াকে।

পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাগড়া রাজস্থানের সীকার জেলার বাসিন্দা। দীর্ঘ চার দশক ধরে তিনি সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ। এর আগে ছিলেন কেন্দ্রারীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড’ (নালকো)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি)। নালকো এবং ‘রাইটস লিমিটেড’-এর ডিরেক্টর (ফাইনান্স) এবং চিফ ফাইনান্সিয়াল অফিসারের পদেও ছিলেন আর্থিক ব্যবস্থাপনা এবং কর্পোরেট প্রশাসনে দক্ষ এই আধিকারিক। নালকো থেকে স্বেচ্ছাবসর নেওয়ার পরে বাগড়া সক্রিয় ভাবে ভিএইচপি-র সঙ্গে যুক্ত হন। বহু বছর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সংগঠনের অন্দরে ‘কর্পোরেট সংস্কৃতি’ আনার মূল কান্ডারি হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে। স্বেচ্ছাসেবী আন্দোলন ‘একল অভিযান’-এর সিইও-র দায়িত্বও পালন করেছেন বাগড়া।

রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় আট জন অভিযুক্তের গ্রেফতারির পরেই গত ২৬ জুন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চম্পত। সেই সঙ্গে তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যপদ (ট্রাস্টি) ছেড়েছিলেন অনিল মিশ্র।

পুলিশ সূত্রে খবর, রামমন্দির থেকে দৈনিক অন্তত ৬ থেকে ৮ লক্ষ টাকা প্রণামীর টাকা সরানো হত। কারণ, চুরির অভিযোগ প্রকাশ্যে আসার পরে দৈনিক প্রণামী জমার পরিমাণ ২৪ থেকে ২৬ লক্ষ টাকায় পৌঁছেছে। এত দিন দৈনিক ১৬ থেকে ১৮ লক্ষ টাকা জমা পড়ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker