Barak UpdatesHappeningsBreaking News
খুশির খবর ! দেখুন দুপুর ১২টায় বরাকের জলস্তর

ওয়ে টু বরাক, ৩ জুন : শিলচর তথা বন্যাদুর্গত কাছাড় জেলার জনগণের জন্য সুখবর। গত কয়েক দিনের মধ্যে এই প্রথম জল নামতে শুরু করেছে বরাক নদীতে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে প্রথম জল কমেছে ১ সেমি। বেলা ১২টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর দাঁড়িয়েছে ২১.৪৮ মিটার।
এর আগে অবশ্য সকাল ৭টা থেকেই অন্নপূর্ণাঘাটে বরাকের জল স্থিতাবস্থায় ছিল। ৪ ঘণ্টার বেশি সময় এখানে জলস্তর ছিল ২১.৪৯ মিটার। গতকাল রাতেও একইভাবে দীর্ঘ কয়েক ঘণ্টা বরাকের জল স্থিতাবস্থায় ছিল। কিন্তু রাতে সামান্য বৃষ্টি হওয়ায় জল আবার বাড়তে শুরু করে। এতে ভোর ৫টা থেকে ১-২ সেমি করে জল বাড়ে।
জলসম্পদ বিভাগের দেওয়া তথ্যমতে, গতকাল রাত ১টায় জলস্তর ছিল ২১.৪৫ মিটার। ভোর ৪টা পর্যন্ত এই উচ্চতায়ই নদীর জল দাঁড়িয়ে ছিল। এরপর ৫টায় ১ সেমি বেড়ে হয় ২১.৪৬ মিটার। সকাল ৬টায় বাড়ে আরও ২ সেমি। ৭টায় জলস্তর বৃদ্ধি হয় ১ সেমি। ওই সময় জল এসে দাঁড়ায় ২১.৪৯ মিটার।
বর্তমানে জল কমতে শুরু করায় স্বাভাবিকভাবেই বন্যাদুর্গতদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে বৃষ্টি না হলে বিকেল পর্যন্ত জলস্তর আরও কিছু কমার সম্ভাবনা রয়েছে।



