NE UpdatesHappeningsBreaking News
খুঁজে খুঁজে বের করে তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের, হুঙ্কার অমিত শাহের

ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়ানো হবে। একজনও রেহাই পাবে না। অসমে এসে আরও বেশি অনুপ্রবেশ বিরোধী অভিযানের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অসমে বৈষ্ণব ধর্মের প্রবর্তক শঙ্করদেবের জন্মস্থান নগাঁও জেলার বটদ্রবায় সোমবার শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্ঘেরিটা তাঁর সঙ্গে ছিলেন। ছিলেন রাজ্যের মন্ত্রী বিমল বরা, কেশব মহন্ত, পীযূষ হাজরিকা, কৌশিক রাই প্রমুখ।
পরে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ ইস্যুতে কোনও আপস নয়। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বিতাড়ন করা হবে।



