Barak UpdatesHappeningsBreaking News

কাজে কাজে শুরু রোটারি গ্রিনল্যান্ডের নতুন বছর

ওয়েটুবরাক, ৫ জুলাই,: নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গত ১ জুলাই শুরু হয়েছে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের নতুন বছর। দায়িত্ব গ্রহণের পরই সভাপতি সন্দীপ সিং ওয়ালিয়া শিলচর এন এন দত্ত রোড স্থিত গুরুদোয়ারা সাহিবে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। অন্য রোটারিয়ানরাও সে সময় তাঁর সঙ্গে ছিলেন। গুরুদোয়ারার ক্লাবের তরফে একটি অনুদান প্রদান করা হয়। সেখান থেকে বেরিয়ে গ্রিনল্যান্ডাররা যান জারইলতলা হাই স্কুলে। রোটারি ৩২৪০-র নির্দেশে সেখানে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। ওই স্কুলের ছাত্রছাত্রীদের বসার জন্য ছয় জোড়া ডেস্ক বেঞ্চ ও দেওয়া হয় সেদিন। জারইলতলা হাই স্কুলে‌ রোটারির ফোর ওয়ে টেস্ট বোর্ড লাগানো হয়। আত্মবিশ্লেষণ ও আত্মচিন্তনে এই ফোর ওয়ে টেস্ট কতটা উপকারী, তা ব্যাখ্যা করে উপস্থিত শিক্ষক ও ছাত্রদের সামনে বক্তৃতা করেন ক্লাবের একজিকিউটিভ সেক্রেটারি ডা. প্রসেনজিৎ ঘোষ।

একই অনুষ্ঠানে রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডা. অমিত কালোয়ার স্কুলের তিন মেধাবী পড়ুয়াকে কিছুটা আর্থিক সহায়তা প্রদান করেন।

সেদিন সন্দীপ সিং ওয়ালিয়া, ডা. প্রসেনজিৎ ঘোষ, ডা. অমিত কালোয়ারের সঙ্গে ছিলেন সম্পাদক দেবকমল দত্ত, অমরকুমার তিওয়ারি ও অঙ্কিতা ঘোষ। স্কুলের অধ্যক্ষ রজত কুমার চক্রবর্তী এইসব কর্মসূচিকে সফল করে তোলার জন্য সবধরনের সহায়তা করেন বলে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker