Barak UpdatesHappeningsBreaking News
শিরিষপুর ফায়ারিং রেঞ্জে নিষেধাজ্ঞা ৩, ৫ ও ৬ ফেব্রুয়ারি
ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের ৫০০ মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারার অধীনে ৩, ৫ ও ৬ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে, শ্রীভূমি সিআরপিএফ ও হাইলাকান্দির সিআরপিএফ-এর মহড়ার জন্য ৩, ৫ ও ৬ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না।



