Barak UpdatesBreaking News
পূজারীর আত্মহত্যা ! মৃতদেহ উদ্ধারPriest commits suicide, dead body recovered

২৩ মার্চঃ ফের আত্মহত্যার ঘটনা ঘটল। পালংঘাট বাজারের একটি ঘর থেকে সেখানকার সতসঙ্গ আশ্রমের পূজারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই পূজারী সন্দীপ শর্মা ওরফে নিধু। শনিবার দুপুরে প্রথম স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখেন স্ত্রী বিজয়া। তিনি জানান, আগের দিন রাতে স্বামী তাকে জামালপারের মূল বাড়িতে রেখে পালংঘাটের ভাড়া বাড়িতে চলে এসেছিলেন।
শনিবার সকালে বেশ কয়েকবার তিনি স্বামীর মোবাইলে ফোনও করেন। কিন্তু তিনি রিসিভ করেননি। ফোনে যোগাযোগ না হওয়ায় তিনি নিজেই চলে আসেন পালংঘাট। এসে দেখতে পান একটি কক্ষে স্বামীর মৃতদেহ ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
প্রসঙ্গত, সন্দীপ শর্মা গত তিন বছর ধরে পালংঘাট সতসঙ্গ আশ্রমে পূজারীর দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

English text here



