NE UpdatesHappeningsBreaking News
অবশেষে গ্রেফতার শ্যামকানু-সিদ্ধার্থ

ওয়েটুবরাক, ১ অর্টোবরঃ অবশেষে কিংবদন্তী শিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করতে সক্ষম হল অসম পুলিশের সিআইডি শাখা। মঙ্গলবার রাত সাড়ে বারোটায় নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল আয়োজক শ্যামকানু সিঙ্গাপুর থেকে বিমানে দিল্লিতে নামতেই তাকে গ্রেফতার করেন বিমানবন্দরে অপেক্ষমান গোয়েন্দা অফিসাররা। এর একঘণ্টা পরে জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থকে ধরে আনা হয় গুরগাঁও থেকে। রাজস্থান থেকে দিল্লি আসার পথে টুল প্লাজায় গ্রেফতার করা হয় তাকে।
শ্যামকানু ও সিদ্ধার্থ দুজনকেই কড়া নিরাপত্তার মধ্যে গুয়াহাটিতে নিয়ে আসা হয়। পরে সিজেএমের সরকারি আবাস-আদালতে তুলে রিমান্ডে চায় পুলিশ। বিচারক তাদের আর্জি মেনে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় তাদের।



