NE UpdatesHappeningsBreaking News
রাত বারোটার পরে ৪.৮ রিখটার ভূমিকম্প

ওয়েটুবরাক, ২৪ জানুয়ারি: তখন অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন, কেউ কেউ হয়তো ঘুমোননি। রাত ১২টা ৫৩ মিনিট ৩৫ সেকেন্ড। আচমকা দুলে উঠল বরাক উপত্যকা সহ প্রায় গোটা উত্তর পূর্বাঞ্চল। ভারত সরকারের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৮। মণিপুর এর উৎসস্থল। তিনদিনে তিনবার কম্পনের দরুন বৃহত্তর এলাকা জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।



