NE UpdatesHappeningsBreaking News

যোরহাটে ডিএসওর অভিবর্তনে মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধের বিরোধিতা

ওয়েটুবরাক, ১৮ জুলাই: আজ শুক্রবার যোরহাটের মুক্তি যুজারু ভবনে এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে একত্ৰীকরণের নামে মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে, সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের সমস্ত শূন্যপদ পূরণ সহ উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল প্রথা পুন:প্রবৰ্তন ইত্যাদি দাবিতে শিক্ষা অভিবর্তন অনুষ্ঠিত হয়। তাতে বক্তব্য রাখেন অবসরপ্ৰাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক ত্ৰিদিব গগৈ, অবসরপ্ৰাপ্ত অধ্যাপক আব্দুস সবুর এবং এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিলের সম্পাদক হেমন্ত পেগু প্ৰমুখ।

শিক্ষা অভিবর্তনের পূর্বে একটি মিছিল যোরহাটের মুক্তি যুঁজারু ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান পথ পরিক্ৰমা করে পুনরায় ভবনে ফিরে যায়।
সংগঠনের রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য, সহ সভাপতি পল্লব পেগু এবং আজিজুর রহমানকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা অভিবৰ্তনে মূল প্ৰস্তাব উত্থাপন করেন সংগঠনের রাজ্য কাউন্সিলের সহ সম্পাদক গৌর চন্দ্র দাস এবং প্রস্তাবের সমৰ্থনে বক্তব্য রাখেন আরেক সহ সম্পাদক ভাইটি রিছং।

এছাড়াও ওড়িশার জনৈক ছাত্রীর উপর চালানো যৌন নির্যাতন ও আত্মহত্যার ঘটনা এবং অরুণাচল প্রদেশে অসমের নাগরিকদের উপর সংগঠিত হামলার ঘটনা দুটোর উপযুক্ত তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে প্ৰস্তাব গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker