India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশি ভাষা! প্রতিবাদ চলচ্চিত্র শিল্পী মহলেও

ওয়েটুবরাক, ৫ আগস্ট: ‘বাংলাদেশি ভাষা’। সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিস বাংলাকে এমনই তকমা দিয়েছে। এই আবহে গর্জে উঠলেন ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলীরাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব।’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা বাংলাদেশি ভাষা নয়। বাংলা। জাতীয় সঙ্গীত লেখা এই ভাষাতেই।’ সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘আমি অবাক হইনি! যারা এমন কাজ করেছে, তাদের কাছে এই ধরনের আচরণই কাম্য।’ সঙ্গীতশিল্পী রূপম ইসলামও এই বিষয়ে সরব হন।



