Barak UpdatesHappeningsBreaking News
২১ ফেব্রুয়ারি প্রকাশিত হবে প্রদীপ দত্তরায়ের দ্বিতীয় প্রবন্ধ সংকলন

ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি: প্রদীপ দত্তরায়ের দ্বিতীয় প্রবন্ধ সংকলন “এখনো কাঁদছে স্বর্ণগর্ভা বরাক ” প্রকাশ হতে চলেছে। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহিদ দিবসে বিকেল সাড়ে পাঁচটায় ক্লাবরোড স্থিত ইলোরা হোটেল ভবনে এই পুস্তকের আবরণ উন্মোচন হবে। এই সংকলনটিতে বরাক উপত্যকার সমস্যা উত্তরণের দিক নিয়ে সুগভীর আলোচনা ছাড়াও বরাকের জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরা হয়েছে বলে লেখক দত্তরায় জানান। তাঁর কথায়, “সফল নেতাদের নেতৃত্বগুণের পাশাপাশি বিফল নেতাদের নিষ্কর্ম অবস্থানেরও ইতিবাচক সমালোচনা করেছি।”



