India & World UpdatesBreaking News
উত্তর কাছাড়ে ভোটগ্রহণ ১৯ জানুয়ারিNorth Cachar to go to polls on 19 January

২২ ডিসেম্বরঃ১৯ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভোটগ্রহণ। গণনা ২২ জানুয়ারি।
বর্তমান পরিষদের মেয়াদ ৪ জুন ফুরিয়ে গিয়েছিল। পরে বাড়ানো হয় ৬ মাস। তাও ফুরিয়ে যায় এ মাসে। আদালত পরে এক জনস্বার্থ মামলায় ১৫ ফেব্রুয়ারির মধ্যে ভোট করতে নির্দেশ দেয়। তা মেনেই আজ বিজ্ঞপ্তি জারি করেন রাজ্য নির্বাচন কমিশনার এইচ এন বরা। তিনি জানান, ২৪ ডিসেম্বর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। জমার শেষ তারিখ ৩ জানুয়ারি। ৪ তারিখে মনোনয়ন পরীক্ষা। ৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।
২০১৩-র নির্বাচনের পর দফায় দফায় দলবদল হয়। সঙ্গে ক্ষমতার পালাবদল। সবশেষে ক্ষমতা আসে বিজেপি-র হাতে।
English text here



