Barak UpdatesHappeningsBreaking News
ডিসিবিএলের ভর্তি পরীক্ষায় বসল ৮৪ শতাংশ

ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের তত্ত্বাবধানে দূর-শিক্ষাকেন্দ্র পরিচালিত বাংলা ভাষা ডিপ্লোমা পাঠক্রম (ডিসিবিএল)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার শিলচর, হাইলাকান্দি ও শ্রীভূমি কেন্দ্রে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আবেদনকারীদের মধ্যে ৮৪% এই লিখিত পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং তা barakbanga.in ওয়েবসাইটে পাওয়া যাবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কবীর হোসেন জানিয়েছেন।



