NE UpdatesHappeningsBreaking News
বেঙ্গালুরু থেকে শ্রমিক স্পেশাল পৌছল ত্রিপুরায়Shramik Special train from Bengaluru reaches Tripura

১৩ মে : বেঙ্গালুরু থেকে যাত্রী নিয়ে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেনটি ত্রিপুরায় গিয়ে পৌছল। সেখান থেকে আটকে পড়া শ্রমিক ও অন্য যাত্রীদের নিয়ে ট্রেনটি গত রবিবার বিকেল ৫টায় ত্রিপুরার উদ্দেশে রওনা হয়েছিল। তিন দিনের মাথায় বুধবার বিকেলে ট্রেনটি পৌছায়। এই ট্রেনে মোট ১২০০ জন যাত্রী ছিলেন।
এই প্রথমবার বাইরে থেকে আটকে পড়াদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ত্রিপুরায় গিয়ে পৌছেছে। এই ট্রেনগুলো কেন্দ্র সরকারের গাইডলাইন মেনে কোথাও না থেমে এক স্থান থেকে অন্যস্থানে যাচ্ছে। তবে এ নিয়ে দুই রাজ্য সরকারের মধ্যে আলোচনার পরই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




