Barak UpdatesHappeningsBreaking News
বিরোধিতা করলে কী করব, হবে না উড়ালপুল ! বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ৬ ডিসেম্বর: শিলচর শহরে উড়ালপুল নির্মাণ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। একাংশ ব্যবসায়ীর বিরোধিতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেন, বিরোধিতা করলে কী আর করা যাবে! টাকা মঞ্জুর করা হয়েছে, ঠিকাদারও তৈরি। এখন মানুষ না চাইলে হবে না।
তাঁর কথায়, মানুষের দাবি ছিল বলেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এখন না চাইলে জোর করে করার তো কিছু নেই! মানুষ সর্বসম্মতিক্রমে দাবি জানালেই উড়ালপুল নিয়ে সরকার এগোবে বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শর্মা।
তাঁর এই মন্তব্যের পর উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিলচরবাসীর মধ্যে হতাশার ছাপ নজরে পড়ে।


