Barak UpdatesBreaking News
জঙ্গি হামলার বিরুদ্ধে আওয়াজ কাগজ কল কর্মীদেরওPaper Mill employees raises voice against terror attack in Pulwama

২০ ফেব্রুয়ারি : হিন্দুস্তান পেপার মিল রিভাইভ্যাল অ্যাকশন কমিটি বুধবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি আক্রমণে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাল। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁরা কাগজ কলের মূল গেটের সামনে জমায়েত হন। কাগজ কল কর্মীরা পুলওয়ামাতে জঙ্গি হামলার নিন্দা জানান। তাঁরা বীর শহিদদের নামোল্লেখ করে স্লোগান দেন। পরে ভারত মাতার নামেও আওয়াজ তোলেন কর্মীরা।
কর্মীদের পক্ষে বলা হয়, সরকার তাদের দিকে গত কিছুদিন ধরে ফিরেও তাকায়নি। একের পর এক আশ্বাস দিয়ে গেছে। কর্মীদের ভবিষ্যত নিয়ে চিন্তা করেনি। তাসত্ত্বেও এ বার দেশের সংকটের সময় তাঁরা একসুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। কাগজকল কর্মীরা শহিদ সিআরপিএফ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতাও পালন করেন।



