Barak UpdatesHappeningsBreaking News

মাতৃভাষা সুরক্ষা সমিতি মনীষী স্মরণ অনুষ্ঠান শিলচরে

ওয়ে টু বরাক, ২৯ জুন : মাতৃভাষা সুরক্ষা সমিতি কাছাড় জেলা শাখার উদ্যোগে ২৮ জুন শনিবার অম্বিকাপট্টির নিজস্ব কার্যালযে প্রতি মাসের মতো এ মাসেও যথাযোগ্য মর্যাদায় মনীষীদের  স্মরণ করা হয়। প্রদীপ প্রজ্বলন ও  মনিষীদের  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে ও সমিতি সঙ্গীত পরিবেশন করে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে যাঁদের স্মরণ করে বক্তৃতা দেয়া হয় তাঁরা হলেন, বীর বীরসা মুন্ডার তিরোধান দিবস ৯ জুন, বিপ্লবী শহিদ রামপ্রসাদ বিসমিলের জন্ম দিবস ১১ জুন, বিপ্লবী কুশল কোঁওরের আত্মবলিদান দিবস ১৫ জুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের তিরোধান দিবস ১৬ জুন, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার তিরোধান দিবস ২০ জুন, স্বাধীনতা সেনানী লীলা রায়ের (নাগ) তিরোধান দিবস ২১ জুন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস ২৩ জুন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস ২৬ জুন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম দিবস ও কবি মাইকেল মধুসূদন দত্তের তিরোধান দিবস ২৯ জুন।

এ মাসের মনীষীদের নিয়ে আলোচনায় বিশেষ আকর্ষণ ছিল শিলচর স্বামী বিবেকানন্দ হাইস্কুলের ছাত্রছাত্রী ঝুমি দাস, মুক্তি নমঃসুদ্র, অনিশা খান, অজয় বণিকদের  বক্তৃতায় অংশগ্রহণ। এরপর সমিতির সভাপতি সুনীল রায়, সাধারণ সম্পাদক অভিজি চক্রবর্তী, স্মৃতি দাস, কৃষ্ণা দাস, হুসেইন আহমেদ লস্কর, সুতপা দে প্রমুখ মনীষীদের জীবন নিয়ে আলোচনা করেন। সভাপতি সুনীল রায় দ্রুত অবক্ষয় থেকে রক্ষা পেতে মনীষীদের জীবন চর্চা খুবই প্রয়োজনীয এবং আরও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্দেশ্য সফল হবে বলে উল্লেখ করেন।

হোসাইন আহমেদ লস্কর দেশ স্বাধীন করা ও গঠনে যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের কথা আলোচিত হয়ে যেমন অনেক তথ্য জানা যায় তেমনি অনুষ্ঠানটি আধ্যাত্মিক মাত্রা পায় বলে উল্লেখ করেন। বক্তাদের প্রাসঙ্গিক আলোচনায় শহিদ আশরাফুল্লা খান, শহিদ রাজেন্দ্র লাহিড়ী প্রমুখ আরও অনেক স্বাধীনতা সেনানীর নাম উল্লেখিত হয়। অনুষ্ঠানে একক/সমবেত সঙ্গীত পরিবেশনায় ছিলেন বনানী চৌধুরী, মৌসুমী দেব পুরকায়স্থ, সুতপা দে, সুমিতা ভট্টাচার্য, মণি দে, স্মৃতি দাস, কৃষ্ণা দাস প্রমুখ।  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মণি দে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker