Barak UpdatesHappeningsBreaking News
শ্লীলতাহানি: চলন্ত অটো থেকে ঝাঁপ, চালক ধৃত

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: চলন্ত অটোরিকশায় যুবতীর শ্লীলতাহানি এবং পরে ঝাঁপিয়ে পড়ে জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, সহযাত্রীরা যুবতীটিকে উত্যক্ত করতে শুরু করতেই চালককে অটো থামাতে বলেন তিনি । কিন্তু চালক উল্টে গাড়ির গতি বাড়িয়ে দেয় বলে অভিযোগ। তখনই বড় ধরনের অঘটনের আশঙ্কায় ওই যুবতী চলন্ত অটো থেকে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অটোচালককে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তরাও শীঘ্রই ধরা পড়বে, দাবি পুলিশের।



