Barak UpdatesHappeningsBreaking News

Assam University celebrates Independence Day with patriotic fervour
দেশাত্মবোধক উচ্ছ্বাসে স্বাধীনতা দিবস উদযাপিত আসাম বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ১৫ আগস্টঃ দেশাত্মবোধক উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠলো আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার যথাযথ মর্যাদায় উদযাপিত হল দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের রাজা রামমোহন রায় প্রশাসনিক ভবনের সামনে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক পন্থ বলেন, ‘আমাদের দেশনায়করা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমরা নিষ্ঠার সাথে কাজ করছি।’ তিনি বিশ্ববিদ্যালয়গুলিকে ‘মানব-নির্মাণ মিশনের মেরুদণ্ড’ হিসাবে বর্ণনা করে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সামাজিক অগ্রগতির চালিকাশক্তি হিসেবে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার কাজ করে চলেছে।

এদিন এনসিসির আসাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ক্যাডেট ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের একটি দল উপাচার্যকে গার্ড অব অনার জানায়। এনসিসি ইউনিটগুলি তাদের নির্ভুল অনুশীলন ও দক্ষতা প্রদর্শন করে একটি চিত্তাকর্ষক কুচকাওয়াজও উপস্থাপন করে। উপাচার্য পন্থ এনসিসি ক্যাডেটদের শৃঙ্খলা ও অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ পদমর্যাদা প্রদান করেন। সেইসঙ্গে রাজ্য ও জাতীয় পর্যায়ে বিভিন্ন একাডেমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জন্য খ্যাতি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে শংসাপত্র বিতরণ করেন।

ড. জয়শ্রী দে’র সঞ্চালনায় আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, বিত্ত আধিকারিক ড. শুভদীপ ধর সহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয়রা। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন পারফর্মিং আর্টস বিভাগের ছাত্র-শিক্ষকরা।

way2barak, Aug 15 : Assam University’s Silchar campus came alive with patriotic fervour as it celebrated India’s 79th Independence Day with a series of vibrant events that saw the active participation of students, faculty, and staff, all united in commemorating the nation’s freedom struggle.

The highlight of the day was Vice-Chancellor Prof. Rajive Mohan Pant’s inspiring address after hoisting the tricolor. “We are working with dedication to realize the dream that our founding fathers envisioned for our country,” he remarked. Emphasizing the crucial role of education, he described universities as “the backbone of the man-making mission that ultimately fuels the nation-building project,” stressing how institutions of higher learning shape responsible citizens who drive societal progress.

The Vice Chancellor inspected the guard of honour accorded to him by the NCC boys and girls cadets of the Assam University unit along with the contingent of the University security personnel. The NCC boys’ and girls’ units presented an impressive parade, showcasing their precision drills and marching skills. Later, Prof. Pant conferred ranks to the NCC cadets, in recognition of their discipline and commitment. He also distributed certificates to students who had brought laurels to the university in various academic and cultural competitions at state and national levels.

The cultural programme coordinated by the Department of Performing Arts saw the rendition of several patriotic songs and verses recalling the sacrifices of our freedom fighters during the freedom struggle. Several school children from nearby schools and residents from the nearby community also attended the lively programme anchored by Dr. Joyashri Dey. Several top officials of the University, including the Registrar Dr. Pradosh Kiran Nath, Finance Officer Dr. Shubhadeep Dhar, several Deans of Schools and Heads of departments and other teaching and non-teaching members were present at the occasion.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker