NE UpdatesHappeningsBreaking News

চূড়াচান্দপুরে দুই কুকি বিধায়কের সঙ্গে সাক্ষাৎ সম্বিত পাত্রের

ইম্ফল, ৫ মে ঃ বিজেপির উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্র  সোমবার মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় দুই কুকি বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। দলীয় সূত্রে এ কথা জানা গেছে। ইম্ফল বিমানবন্দরে অবতরণের পর পাত্র হেলিকপ্টার নিয়ে চূড়াচাঁদপুরের উদ্দেশে রওনা হন।

চূড়াচাঁদপুরে পাত্র থানলনের বিজেপি বিধায়ক ভুঞ্জাগিন ভালতে’র সঙ্গে দেখা করেন। ভালতে ২০২৩ সালের ৪ মে ইম্ফলে এক দাঙ্গার আক্রমণের শিকার হয়েছিলেন। তিনি চূড়াচাঁদপুরের প্রাক্তন বিধায়ক এল এম খাউতে এবং জোমি ছাত্র ফেডারেশনের (জেএসএফ) নেতাদের সঙ্গেও দেখা করেন। ভালতে ২০২৩ সালের হামলার কারণে হুইলচেয়ারে বন্দী। তিনি এ দিন পাত্রকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পাত্র বিধায়কের স্বাস্থ্য পরিস্থিতির খোঁজ নেন, এরপর তারা ভালতের বাসভবনে ৩০ মিনিটের একটি ব্যক্তিগত আলোচনায় যোগ দেন। এই সফরে উপস্থিত ছিলেন চূড়াচাদপুরের প্রাক্তন বিধায়ক এল এম খাউতে এবং জোমি ছাত্র ফেডারেশনের (জেএসএফ) নেতারা। ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে পাত্রকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker