India & World UpdatesCultureBreaking News
মিঠুন চক্রবর্তী পিতৃহারাFather of Mithun Chakraborty dies

২৩ এপ্রিল: পিতৃহারা হলেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ তাঁর বাবা বসন্তকুমার চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ বয়স হয়েছিল ৯৫ বছর৷ লকডাউনের আগেই শুটিংয়ের কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এখন সেখানেই আটকে পড়েছেন। তাই বাবার শেষকৃত্যে যেতে পারেননি। তবে তাঁর ছেলে এবং নাতি শেষকৃত্যে উপস্থিত ছিলেন।
মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন ৷ জীবনের শুরুর দিকে স্ত্রী শান্তিময়ী দেবী, পুত্র মিঠুন ও তাঁর তিন মেয়েকে নিয়ে কলকাতাতেই থাকতেন তিনি ৷ তারপর বৃদ্ধ বয়সে মুম্বইয়ে ছেলের কাছে যান৷ সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।




