Barak UpdatesHappeningsBreaking News
বিশিষ্ট শিল্পপতি মৃণালকান্তি পোদ্দার প্রয়াতEminent industrialist Mrinalkanti Poddar passes away

৩১ জুলাইঃ শিলচর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রবীণ শিল্পপতি মৃণালকান্তি পোদ্দার আর নেই। শুক্রবার সকালে তিনি চিরুকান্দি রামনগরস্থিত বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। রেখে গিয়েছেন স্ত্রী চিন্ময়ী পোদ্দার, পুত্র বিবেকানন্দ পোদ্দার, কন্যা সুমিতা সোম, পুত্রবধূ সুরমিতা পোদ্দার, জামাতা দেবাশিস সোম সহ নাতি-নাতনি ও অসংখ্য পরিজনদের। মৃণালবাবু বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
পোদ্দার গ্রুপের চেয়ারম্যান মৃণালকান্তি পোদ্দারের মৃত্যুতে শিলচর শহরে শোকের ছায়া পরিলক্ষিত হয়।




