NE UpdatesHappeningsBreaking News
হিমন্তকে হত্যার হুমকি, গ্রেফতার দুই যুবকDeath threat to Himanta Biswa, 2 youths arrested

১৮ সেপ্টেম্বর : ফেসবুকে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে হত্যার হুমকি দিয়ে অবশেষে পুলিশের জালে পড়ল দুই যুবক। শুক্রবার আখতার আলি ও রমজান আলি নামের দুই যুবককে গ্রেফতার করে হাজো পুলিশ। এরা হাজোর তাপাবরিতে আত্মগোপন করেছিল। বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। হত্যার হুমকি দেওয়ার পর বিজেপি তাদের বিরুদ্ধে হাজো থানায় মামলা দায়ের করেছিল।
এর আগে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির পর দুই যুবককে শীঘ্রই গ্রেফতার করার দাবি উঠেছিল। অনেকে এদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ থাকার সন্দেহ প্রকাশ করেন। এদের জেরা করার পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে বেরিয়ে আসবে বলে অনেকের অভিমত।




