Barak UpdatesHappeningsBreaking News

ডাঃ আব্দুল সাত্তারের মৃত্যুতে শোক

ওয়েটুবরাক, ৩১ অক্টোবর: বিক্রমপুর হাসপাতালের চিকিৎসক (আরবিএসকে) ডাঃ আব্দুল সাত্তারের মৃত্যুতে গভীরভাবে শোক ব্যক্ত করেছে এনএইএএম-এর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও অল আসাম হেল্থ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি। বুধবার শিলচর সিভিল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা এন এইচ এমের অবস্থান ধর্মঘট শেষে প্রয়াতের মৃত্যুতে গভীরভাবে শোক ব্যক্ত করে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় । পাশাপাশি প্রয়াতের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, বুধবার ভোর ৬টায় শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুর স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাঃ আব্দুল সাত্তার। গত প্রায় এক বছর ধরে তিনি কর্কট রোগে ভুগছিলেন। এদিনের শোকসভা অনুষ্ঠানে এন এইচ এম-এর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল বাহার লস্কর, সচিব হিমেন্দু নাথ, টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াশিম জাভেদ চৌধুরী, এএইচএম-এর জেলা কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, ডিসিএম উজ্জ্বল দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker