Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যাল কলেজেও শনাক্ত করোনা রোগী

ওয়েটুবরাক, ১২ জুনঃ ফের করোনার আতঙ্ক বরাকে ! শিলচর মেডিক্যাল কলেজে শনাক্ত হলেন এক করোনা রোগী। মেডিক্যাল কলেজেরই মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র। তিন বছর পরে এই প্রথম। তবে ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই’, বললেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত। জানালেন, ‘যদি তেমন কিছু হয়, আমরা প্রস্তুত রয়েছি’।
অধ্যক্ষ জানান, তাঁর শরীরে করোনার লক্ষণ নেই। শুধু জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা ছিল। করোনা টেস্টে পজিটিভ ধরা পড়ায় তাঁকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। মেডিক্যাল বিভাগের ডাক্তাররা কোভিড বিধি মেনে তাঁর চিকিতসা করছেন।
দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত প্রথম স্থানে কেরালা। দ্বিতীয় গুজরাট। এ বার শিলচরেও ধরা পড়ায় উদ্বেগে বরাকবাসী।



