Barak UpdatesHappenings
কলেজ ছাত্র ঝাঁপিয়ে পড়ল বরাক নদীতেCollege student jumps in river Barak

১৯ নভেম্বরঃ সদরঘাটের পুরনো সেতু থেকে ঝাঁপিয়ে পড়ল এক কলেজ পড়ুয়া। বেলা দেড়টার ঘটনা। তড়িঘড়ি অন্যরা নৌকো নিয়ে গিয়ে মাঝনদী থেকে তাকে উদ্ধার করে আনা হয়। তার নাম সত্যায়ন দে। গুরুচরণ কলেজের বিকম প্রথম সেমিস্টারের ছাত্র। আত্মহত্যার প্রয়াসের কারণ জানা যায়নি। দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অবস্থা আশঙ্কাজনক।




