Barak UpdatesHappeningsBreaking News

Assam University Signed MOU with Women’s College for City Centre to run EMBA course
শহরে ইএমবিএ ক্লাসের জন্য উইমেন্স কলেজের সঙ্গে চুক্তি আসাম বিশ্ববিদ্যালয়ের

ওয়ে টু বরাক, ২৭ আগস্ট : শিলচর শহরে এগজিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের অফলাইন ক্লাস শুরু করার জন্য সিটি সেন্টার চালু করছে আসাম বিশ্ববিদ্যালয়। বুধবার এব্যাপারে শিলচর উইমেন্স কলেজের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়।

উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ ও উইমেন্স কলেজের পক্ষে অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারি। উপাচার্য অধ্যাপক পন্থ বিশেষ করে শহুরে চাকরিয়ানদের উচ্চশিক্ষার সুযোগ প্রদানে এই সিটি সেন্টার খোলার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এরজন্য বাণিজ্য প্রশাসন বিভাগের উচ্চপ্রশংসা করেন। পাশাপাশি এব্যাপারে সহযোগিতা করার জন্য উইমেন্স কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।

এদিন চুক্তি স্বাক্ষরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায়, ম্যানেজমেন্ট স্টাডিজের ডিন অধ্যাপক এইচ রামানন্দ সিং, বিভাগীয় প্রধান অধ্যাপক দেবমাল্য ঘোষ, ড. দীপজ্যোতি চৌধুরী, ড. নীলাঞ্জনা চক্রবর্তী, ড. দেবশ্রী দত্ত প্রমুখ। এগজিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. নীলাঞ্জনা চক্রবর্তী এই প্রোগ্রামের সম্ভাবনা ও উপযোগিতার কথা উল্লেখ করেন। তিনি এও জানান, এই নতুন সিটি সেন্টারে শনি ও রবিবার এগজিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অফলাইন ক্লাস চলবে।

Way2barak, August 27 : Assam University has signed an MOU with Women’s College Silchar for opening City Centre at Silchar for EMBA offline classes. The MOU was signed by Dr. P K Nath, Registrar, Assam University and Dr Sujit Tiwari, Principal Women’s College in presence of Vice Chancellor Prof Rajive Mohan Pant. Vice Chancellor congratulated the Dept of Business Administration and Women’s College for this initiative.

In the meeting Controller of Examinations Dr Suprbir Dutta Roy, Dean, School of Management Studies Prof H Ramanada Singh, Head, Business Administration Prof Debomlya Ghosh, Dr Deepjyoti Choudhury, Dr Nilanjana Chakraborty and Dr Debashree Dutta were present. Dr Nilanjana Chakraborty, Coordinator of EMBA Program mentioned about the scope and utility of the program. Dr Chakraborty also mentioned that this City Centre will be utilised for running the Offline Classes of EMBA on Saturdays and Sundays. Noted that, Dept of Business Administration, Assam University started EMBA in the year 2023.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker